কয়েক ঘণ্টার ব্যবধানে বিষাক্ত কালাচ সাপ উদ্ধার শান্তিপুরে - The News Lion

কয়েক ঘণ্টার ব্যবধানে বিষাক্ত কালাচ সাপ উদ্ধার শান্তিপুরে

 


দি নিউজ লায়নঃ  মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নদীয়ার শান্তিপুরে আবার উদ্ধার হলো বিরাটাকার কালাচ সাপ। গতকাল রাত এগারোটা নাগাদ বেলঘড়িয়া মাঠ পাড়া অঞ্চলের এক গৃহস্থের শোয়ার বিছানা থেকে উদ্ধার হয়েছিলো একটি বিষাক্ত কালাচ সাপ । মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর শহরের এক গৃহস্থ বাড়ির জল তোলার কুয়ো থেকে উদ্ধার বিষাক্ত কালাচ, পরিবারে ব্যাপক আতঙ্ক। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত রামনগর চর এলাকায়।


 জানা যায় ওই এলাকার বাসিন্দা অজয় মণ্ডলের বাড়ির জল তোলার কুয়োর মধ্যে ওই বিষাক্ত কালাচ সাপটি ভেসে রয়েছে দেখামাত্রই আতঙ্ক ছড়ায় গোটা পরিবারে। এরপর পরিবারের পক্ষ থেকে ফোন করে কোন দপ্তরে বনদপ্তর এর কোন উত্তর না মেলায় আবারও তারা ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। বেশ খানিকটা সময় বাদে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা এক ঘন্টার প্রচেষ্টায় ওই কুয়ো থেকে বিষাক্ত কালাচ সাপটিকে উদ্ধার করে। 


এ বিষয়ে অনুপম সাহা জানান "স্বভাবতই কালাচ সাপ নাম শুনে পরিবারের যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছিল, আমি ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করি এখন বনদপ্তর অধীনস্থ শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছী বিট অফিসের এর হাতে তুলে দেওয়া দেবো।" পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যথেষ্টই আতঙ্কে ছিল তারা। বিষাক্ত কালাচ সাপ উদ্ধার হওয়ার পরে এখন যথেষ্টই স্বস্তি মিলেছে। যদিও ওই এলাকায় আরও এই ধরনের বিষাক্ত কালাচ সাপ আছে বলে অনুমান করছেন এলাকার স্থানীয়রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.